কবিতা: জীবনের চিত্র

 জীবনের চিত্র
(কবিতা: ০৫/০৬/২০২৫)

অন্তিম সসীমে হেলে যদি বেলা,
দীর্ঘ করি কেন জীবনের মেলা।
ক্ষুদ্র প্রাণে যে বদ্ধ পহরি,
অসীমে হারাবে ভাসিয়ে ভেলা।

ক্ষুদ্র জীবনে বুনা দীর্ঘ মায়া,
কতকাল দিবে মোরে বটবৃক্ষের ছায়া।
অনন্ত অসীমে পথযাত্রা,
সর্বহারা হয়ে-রবে নিথর কায়া।

ইহলোক ত্যাগে অচিন এক মেঘে,
শূন্যতার ঝাড়-হাওয়া বইবে তীব্র বেগে।
নয়নের জলে শোক সভা দলে,
অসীম অন্ধকারে ছেড়ে দিবে প্রাণহীন বলে।

এ জগৎ যার খোলে দিবে ধার,
অনন্ত অসীমের-দেশে করে দিবে পার।
কি আছে সেথা? কি দেবে আমায়?
ধর্মের বিশ্বাসে, যা পাব আমল-নামায়।

ক্ষণিকের ক্ষুদ্র প্রাণ কেন বিষাদে জড়াই,
রাগ, অভিমান কেন নাহি ভুলে যাই।
অন্যায়, অত্যাচার কেন বিবেকে বাঁধে না,
অন্যার দুর্দিনে হৃদয় কেন যে কাঁদে না।

ক্ষুদ্র এই দেবালয়ে যতকাল বসবাস,
কেউ দেবতা আর কেউ কৃতদাস।
সৎ, অসতের ইতিহাস রবে লোক-সভায়,
অসীমের যাত্রী হতে হবে শূন্যতায়।

স্থান : বালাচর, সখিপুর, শরীয়তপুর,
তারিখ : ০৫/০৬/২০২৫

মন্তব্যসমূহ