কবিতা : ট্রেন ভ্রমণ
ট্রেন ভ্রমণ
(কবিতা:০৩/০৬/২০২৫)দুই প্রকৃতির সম্মুখে বসে আমি
হেলেদুলে আমি, চোখে পাগলামি
ঘুম ঘুম চোখ-দুটো যেন জোনাকি
নিবু নিবু চোখে সুভাষীত আখিঁ।
কখনো জানালার বাহিরের রূপ
কখনো ভিতরের মুগ্ধতায় চুপ
ওপ্রকৃতি চোখে ছড়ায় স্নিগ্ধতা
এপ্রকৃতি মনে দোলায় মুগ্ধতা।
রূপ আর আঁখি মায়া মাখামাখি
দূর হতে শুধু অনুভূতি আঁকি
গুড়ি গুড়ি বৃষ্টি বনফুল পাশে
সুদূর পাহাড়ে সাদামেঘ ভাসে।
খেতে খেতে গরু, পথগুলো সরু
সবুজের মাঝে আছে জোয়ান-বুড়ো
জানালার পাশে চোখ দুটো হাসে
অপলক দৃষ্টিতে কত স্বপ্ন আসে।
সুদূর পথে, রেল চড়ে উঠিব যে টলারে
অনুভূতির রং-তুলি আসিবে-না ডলারে
ভ্রমণ আমার বৃথা নাহি রয়
এতো শুভা-রূপ করছি উপভোগ চলতি পথে।
গাছপালা, বাড়িঘর, বিল-ঝিল,পুকুর, নদী-নালা
তীব্র বেগে পিছু ছুটে গেছে, সবখানি মিছে
ঝড়মেঘ ছাড়া প্রকৃতির তারা
নতুন রূপে, সবুজের বুকে আঁখি দুটি হারা।
চলছে ট্রেন কি মধুর স্বরে
সঙ্গহীন এভ্রমণ, বসা জানালার ধারে
হাতে নিয়ে এক কাপ রং-চা
নিবিড় দৃষ্টিতে দেখছি, বাহিরে মেঠোপথ ছুয়া পা।
শহর, নগর, গ্রাম ঘুরিয়া চলেছি
আরো বহুদূর যেন পথ বাকি
বহুদূর পিছনে ফেলে, সম্মুখে হাঁকিয়া চলে
শহর, নগর, গ্রামের রূপ, দেখি অলিগলি।
এ-স্টেশন, ও-স্টেশন রাখছে নাতো বাকি
হরেক রকম মানুষের হরেক রকম আঁখি
তৃতীয় লিঙ্গের চোখ দিলেম কয়েক বার ফাঁকি
ভ্রমণের আমেজ নষ্ট হয়ে যায় হকার ডাকা-ডাকি।
সবুজের মাঝে একখানা বাড়ি
চারিপাশে ধান খেত দেখতে বাহারি
খেজুর, তাল, সুপারি, নারিকেল গাছ সরু পথে সারি-সারি
এভ্রমণের আনন্দ অনুভব যোগাল রেলগাড়ি।
তারিখ : (০৩/০৬/২০২৫)
সকাল : (৮.০০-১.০০)টা, স্থান : চট্টগ্রাম টু চাঁদপুর
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your comment